বন্ধ ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ

প্রকাশিত: ১২:৪৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২১

বন্ধ ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ

গাজীপুরের টঙ্গীতে একটি মালবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। ফলে বন্ধ রয়েছে ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে টঙ্গী রেলস্টেশনে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর রেলস্টেশনের স্টেশন মাস্টার হালিমুজ্জামান।

তিনি জানান, ওই মালবাহী ট্রেনটি চট্টগ্রাম থেকে ছেড়ে ঢাকায় আসার সময় টঙ্গী এলাকায় লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এ ঘটনায় রিলিফ ট্রেনকে খবর দেওয়া হয়। সেখানে গিয়ে উদ্ধার কাজ শুরু করলে ট্রেন চলাচল ফের স্বাভাবিক হবে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট