১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০২১
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ৪৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৮৮০ জন। আর গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে এক হাজার ৩২৭ জন। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ২৮হাজার ৫৪২ জন।
শনিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এর আগে শুক্রবার ৩৮, বৃহস্পতিবার ৫৮, বুধবার ৫২, মঙ্গলবার ৫৬ ও সোমবার ৬৫ জনের মৃত্যু হয়।
শনিবার স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন তিন হাজার ১৬৮ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ ৭৫ হাজার ২৩৫ জন।
গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৬৮৩ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৮ হাজার ৮৬৯টি নমুনা। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৭ দশমিক ০৩ ভাগ। এ পর্যন্ত মোট ৯২ লাখ ২১ হাজার ৬৫৯টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৬ দশমিক ৫৮ ভাগ।
গত ২৪ ঘণ্টায় যে ৩৮ জন মারা গেছেন তাদের মধ্যে নারী ২৬ জন, পুরুষ ২২ জন। এ সময়ে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ২২ জনের মৃত্যু হয়েছে। এরপর চট্টগ্রাম বিভাগে ১২ জন মারা গেছেন। রাজশাহীতে ৪, রংপুরে ৪, খুলনায় ২, সিলেটে ২, বরিশালে একজন ও ময়মনসিংহে একজন মারা গেছেন।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D