১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২১
দেশে করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে। এটি গত তিন মাসের মধ্যে সবচেয়ে কম। এ নিয়ে মোট মারা গেছেন ২৬ হাজার ৮৩২ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৩২৫ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ২৭ হাজার ২১৫ জন।
শুক্রবার (১০ সেপ্টেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৬ হাজার ৮৭৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ২ হাজার ৩২৫ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ২৭ হাজার ২১৫ জন। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৮ দশমিক ৬৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৩৮ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ২৬ হাজার ৮৩২ জনের মৃত্যু হয়েছে।
এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ৩ হাজার ৮৫৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৪ লাখ ৭২ হাজার ৬৭ জন।
এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ২২ কোটি ৪১ লাখ ৫৯ হাজার ৮৩৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৪৬ লাখ ২৩ হাজার ৪১২ জন। বিপরীতে সেরে উঠেছেন ২০ কোটি ৭ লাখ ৭০ হাজার ৬৬ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২৬ হাজার ৮৩২ জনের। মোট আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ২৭ হাজার ২১৫ জন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D