১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২১
সিলেট জেলা বিএনপি’র সাবেক সদস্য, মোঃ আবদুল মন্নানের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে নগরীর আম্বরখানায় গতকাল মঙ্গলবার বাদ এশা মিলাদ মাহফিলের আয়োজন করেন সহযোদ্ধারা।
এ উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট জেলা বিএনপি সাবেক প্রচার সম্পাদক নিজাম উদ্দিন জায়গীরদার, সিলেট মহানগর বিএনপির প্রচার সম্পাদক শামীম মজুমদার, জেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক, সিলেট জেলা পরিষদের সদস্য এড. মুজিবুর রহমান মুজিব, বিএনপি নেতা ফরিদ উদ্দিন, মন্তাজ হোসেন মুন্না, মঞ্জুর হোসেন মজনু, সোহেল মাহমুদ, মারুফ আহমদ টিপু, ফজলে এলাহী পাপ্পু, ড্যাব সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ শাকিল রহমান, শাহীন আলী, স্বেচ্ছাসেবক দল নেতা কাউছার হোসেন রকি প্রমুখ।
বিএনপি নেতা আব্দুল মন্নানের আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ মাহফিলে দোয়া প্রার্থনা করেন আম্বরখানা মসজিদের ইমাম ।
উল্লেখ্য প্রয়াত আব্দুল মন্নান সিলেট জেলা বিএনপির সাবেক সদস্য ও বাংলাদেশ মানবাধিকার কমিশন সিলেট বিভাগীয় আঞ্চলিক সমন্বয়কারী ও মহানগর সভাপতি ছিলেন। এছাড়াও নিজের মেধা শ্রম দিয়ে সিলেট জেলা যুবদলের সাথে দীর্ঘ ২৫ বছর সম্পৃক্ত ছিলেন।

প্রয়াত আব্দুল মন্নান

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D