১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫১ পূর্বাহ্ণ, আগস্ট ২২, ২০২১
সিলেট বিভাগে একদিনে করোনাভাইরাসে আরো ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেটে ১০ জন এবং সুনামগঞ্জে দুইজন রোগীর মৃত্যু হয়েছে।
সিলেট স্বাস্থ্য বিভাগের রোববারে বুলেটিনে এ তথ্য জানিয়ে বলা হয়, একই সময়ে নতুন করে ১৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে। ১০১১ জনের নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ১৬.৩২ ভাগ। শনাক্তের এ হার গত দেড় মাসের মধ্যে সর্বনিম্ন বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
সিলেট বিভাগে মোট মারা যাওয়া ৯৮৪ জনের মধ্যে সিলেটে ৭১৪ জন, ওসমানী হাসপাতালে ৮৭ জন, সুনামগঞ্জে ৬৭ জন, হবিগঞ্জে ৪৬ জন ও মৌলভীবাজারে ৭০ জন রয়েছেন।
এ নিয়ে এ বিভাগে করোনা শনাক্ত হলো ৫১ হাজার ২০৬ জনের করোনা শনাক্ত হলো। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১ জন। এ নিয়ে হাসপাতালে মোট ভর্তি ৪২৪ জন। ২৪ ঘন্টায় সুস্থ ৩৯০ জন মিলিয়ে মোট সুস্থ ৪০ হাজার ৩৮৫ জন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D