১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩৯ অপরাহ্ণ, আগস্ট ৮, ২০২১
নিজাম উদ্দিন জায়গীরদার : বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যাপক ডাঃ শাহরিয়ার হোসেন চৌধুরী সিলেটের মানুষের বিশ্বস্ত ও ভরসার একটি নাম। করোনা চিকিৎসায় তার অবদান অনসীকার্য।
সিলেট জেলায় করোনা সংক্রমণের শুরু থেকে গতকাল শনিবার সিলেট নর্থ-ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটের নের্তৃত্ব দেন ডাঃ শাহরিয়ার। এ সময় তার দেয়া নিঃস্বার্থ সেবায় সুস্থ্য হয়ে উঠেছেন শত শত করোনায় আক্রান্ত জটিল ও কঠিন রোগী। এছাড়া তার পরামর্শে বাসায় চিকিৎসা নিয়ে বহু রোগী সুস্থ্য হয়েছেন।
এই মহান মানুষটি করোনায় আক্রান্ত হয়ে তার নিজ প্রতিষ্ঠান সিলেট নর্থ-ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
করোনাকালীন সময়ে সিলেটে গত বছর থেকে যে কয়জন সম্মুখ সারির করোনা যোদ্ধার কথা মানুষের মনে জায়গা করে নিয়েছেন তার মধ্যে প্রথম সারিতে থাকবে অধ্যাপক ডাঃ শাহরিয়ার হোসেন চৌধুরীর নাম। এবার তিনি নিজেই করোনা আক্রান্ত হলেন।
রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী করোনা পজেটিভ হওয়ার তথ্য নিশ্চিত করেন। বর্তমানে ডাঃ শাহরিয়ার সিলেট নর্থ-ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মিফতাহ সিদ্দিকী জানান, করোনা ভ্যাক্সিনের প্রথম ও দ্বিতীয় ডোজ তিনি নিয়েছেন। দ্বিতীয় ডোজ নেয়ার পরও করোনা আক্রান্ত হলেন।
ডাঃ শাহরিয়ার সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চান এবং সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি ভ্যাকসিন নেবার অনুরোধ জানান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D