১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩৭ পূর্বাহ্ণ, আগস্ট ৬, ২০২১
আজ ৬ই আগষ্ট শুক্রবার সাবেক নৌবাহিনী প্রধান এবং যোগাযোগ ও কৃষি মন্ত্রী রিয়ার এ্যাডমিরাল মাহবুব আলী খানের ৩৭তম শাহাদৎ বার্ষিকী। যথাযথ ভাবগাম্ভীর্য ও ধর্মীয় উদ্দীপনার মধ্যে দিয়ে দিনটি পালিত হবে।
শুক্রবার সকালে বনানীতে মরহুমের মাজারে পুষ্পস্তবক অর্পণ এবং বিশেষ প্রার্থনা এবং সেই সাথে কোরআন খতম ও কোরআন খানির মধ্য দিয়ে দিনটি শুরু হবে। দিনটি পালনের জন্য দেশ ও বিদেশে সপ্তাহব্যাপী বিস্তারিত কর্মসূচি গ্রহন করা হয়েছে।
এই উপলক্ষ্যে জুমার নামাজের পর ঢাকাস্থ বায়তুল আমান জামে মসজিদ-ধানমন্ডি, সোবাহানবাগ জামে মসজিদ, আজিমপুর দরগা শরীফ জামে মসজিদ, হাইকোর্ট মাজার জামে মসজিদ, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ, ধানমন্ডি ঈদগাহ মসজিদ, ধানমন্ডি তাকওয়া জামে মসজিদ, গুলশান আজাদ মসজিদ, গুলশান আজম জামে মসজিদ, মহাখালী ডিওএইচএস জামে মসজিদ, মুনিম জামে মসজিদ, হযরত আবু বকর সিদ্দীক (রাঃ) জামে মসজিদ, বায়তুল জান্নাত জামে মসজিদ, বায়তুল করীম জামে মসজিদ, পলাশনগর জামে মসজিদ, কালশী মসজিদ, মসজিদুল হুদা, হাফেজ আলী জামে মসজিদ এবং ভাষানটেক বাজার জামে মসজিদে বিশেষ মোনাজাত-এর আয়োজন করা হয়েছে। করোনা ভাইরাস মোকাবেলায় এলাকাবাসীদের সচেতনতা বৃদ্ধি ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহনের জন্য উল্লিখিত মসজিদ সমূহে বিশেষ আলোচনা করা হবে।
স্বেচ্ছাসেবী সংস্থা সুরভি এ উপলক্ষ্যে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ প্রার্থনা ও মোনাজাতের আয়োজন করেছে।
ঢাকার বিভিন্ন এতিমখানায় সপ্তাহব্যাপী বিশেষ মোনাজাত ও কোরআন খানির আয়োজন করা হয়েছে। এতিমখানা সমূহের মধ্যে রয়েছে হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা ও জামিয়া তালেমিয়া মহিলা মাদ্রাসা ও এতিমখানা। এতিমখানাসমূহে করোনা ভাইরাস প্রতিরোধকল্পে মাস্ক পরিধান, সাবান দিয়ে হাত ধোয়া ও নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রাখার জন্য বিশেষ সচেতনতামূলক উপদেশ ও আলােচনা করা হবে।
মরহুমের জন্মভূমি সিলেটে মাহবুব আলী খান স্মৃতি পরিষদ হযরত শাহ্জালাল (রঃ) ও হযরত শাহপরান (রঃ) এর দরগা শরীফে বিশেষ মোনাজাতের আয়োজন করেছে।
এ উপলক্ষ্যে বিরাহীমপুর জামে মসজিদে বিশেষ দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হবে। এই দিনটি স্মরন করে তাঁর পৈত্রিক নিবাস দক্ষিণ সুরমায় বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হবে।
বগুড়ায় বায়তুর রহমান সেন্ট্রাল জামে মসজিদে ৬ই আগষ্ট উপলক্ষ্যে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে। এছাড়া বগুড়া বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদ, পদ্মপাড়া কারিগরী এতিমখানা খাতুনে জান্নাত মহিলা মাদ্রাসা, লাঠিগঞ্জ অন্ধ এতিমখানায় সকাল থেকে দিনব্যাপী কোরআনখানি, দোয়া মাহফিল, মিলাদ ও বিশেষ মোনাজাতেম আয়োজন করা হয়েছে। মসজিদ ও এতিমখানসমূহে করোনা ভাইরাস প্রতিরোধকল্পে মুখে মাস্ক পরিধান, সাবান দিয়ে হাত ধোয়া ও নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রাখার জন্য বিশেষ আলোচনা করা হবে।
জামালপুর জেলার দুমুটে হযরত শাহ কামাল (রঃ) এর মাজার শরীফে এই দিনটি উপলক্ষ্যে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে।
দিনটি পালন উপলক্ষ্যে সৌদি আরবের পবিত্র মক্কা শরীফ ও মদিনা শরীফে ভার্চুয়াল দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে।
মাহবুব আলী খান স্মৃতি পরিষদ আজ যুক্তরাজ্যে মরহুমের কর্ম ও জীবনী নিয়ে আলোচনা ও দোয়া মাহফিল আয়োজন করেছে। লন্ডনের ব্রীলেন মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। এছাড়াও লন্ডনের ফুড ব্যাংকে দুঃস্থদের জন্য খাদ্য সামগ্রী সমবাহের আয়োজন করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি এবং নিউইয়র্কে এ উপলক্ষ্যে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে।
মালয়েশিয়ায় মাহবুব আলী খান স্মৃতি পরিষদ কুয়ালালামপুরে মরহুমের জীবন ও কর্ম নিয়ে আলোচনা ও তাঁর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হযেেছ। এতদ্ব্যতীত মালয়েশিয়ার পুত্রজায়ার পুত্র মসজিদ, কুয়ালালামপুরে মাদ্রাসা দাতো মোমত, আমপাং জায়ায় মাদ্রাসা তাহফিজ এবং মাওয়াং-এ মাদ্রাসা তাহফিজ আল-মুসতাকিম দিনটি উপলক্ষে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছে।
পরিবারের পক্ষ থেকে বেগম মাহবুব আলী খান সকল বন্ধু-বান্ধব, সহকর্মী ও শুভানুধ্যায়ীকে মরহুমের জন্য বিশেষ প্রার্থনা উপস্থিত থাকার অনুরোধ করেছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D