১০ আগস্ট পর্যন্ত বিধিনিষেধ বাড়িয়ে প্রজ্ঞাপন

প্রকাশিত: ১:৩৭ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০২১

১০ আগস্ট পর্যন্ত বিধিনিষেধ বাড়িয়ে প্রজ্ঞাপন

চলমান কঠোর বিধিনিষেধের মেয়াদ আগামী ১০ আগস্ট (মঙ্গলবার) মধ্যরাত ১২ টা পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ আগস্ট) মন্ত্রীপরিষদ বিভাগ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, শিল্প, কলকারখানা বিধিনিষেধের আওতা বহির্ভূত থাকবে; স্বাস্থ্যবিধি অনুসরণ করে অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল করবে।

মঙ্গলবার (৩ আগস্ট) ভার্চুয়ালি অনুষ্ঠানে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সচিবালয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানান, বিধিনিষেদের মেয়াদ আরও পাঁচসিন বাড়ানো হয়েছে। ১১ আগস্ট থেকে খুলবে সব ধরণের সরকারি-বেসরকারি অফিস, দোকানপাট, শপিংমল; চলবে গণপরিবহন।

তিনি বলেন, ১১ আগস্ট থেকে এই কঠোর বিধিনিষেধ আর থাকবে না। স্বাস্থ্যবিধি মেনে সবকিছু ধীরে ধীরে খুলে দেওয়া হবে।

বন্ত্রী বলেন, ১১ আগস্ট থেকে দোকানপাট খুলে দেওয়া হবে। ওইদিন থেকে সড়কে পুনরায় গণপরিবহন চলাচল করবে। ১০ তারিখ পর্যন্ত বিধিনিষেধ চলবে, ১১ তারিখ থেকে খুলবে অফিস।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট