১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩৪ পূর্বাহ্ণ, আগস্ট ৩, ২০২১
সিলেটের কোম্পানীগঞ্জ থেকে চাঞ্চল্যকর ৭ বছরের শিশু ধর্ষণ মামলার আসামি সফিকুল ইসলাম (২০)কে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রোববার (১ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে মেজর মো. মঈনুল ইসলামের নেতৃত্বে র্যাব-৯ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার থানাধীন দয়ারবাজার থেকে তাকে গ্রেপ্তার করে।
সে গোয়াইনঘাট উপজেলাধীন বগাইয়াহাওর দক্ষিণপাড়া এলাকার আব্দুল মোমেনের ছেলে। তার বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের দায়ের করা মামলা নং- ২৩। তারিখ ২৭.০৭.২০২১ ইং।
র্যাব জানায়- গত ২২ জুলাই উক্ত ভিকটিম ৭ বছরের শিশু তার মামার শ্বশুরবাড়ীতে বেড়াতে গেলে রাতে ঘুমন্ত অবস্থায় মামার বন্ধু সফিকুল ইসলাম ওরফে সফিক মিয়া তাকে ধর্ষণ করে। শিশুটির চিৎকারে ঘরের সবাই এগিয়ে আসলে সফিকুল পালিয়ে যায়।
এ ঘটনায় শিশুটির দাদা কোম্পানীগঞ্জ থানায় মামলা দায়ের করলে এরই প্রেক্ষিতে অভিযান পরিচালনা করে আসামি সফিকুল ইসলাম ওরফে সফিক মিয়াকে গ্রেপ্তার করে র্যাব।
গ্রেপ্তারকৃত আসামিকে কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার মেজর মাহফুজুর রহমান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D