১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০০ অপরাহ্ণ, জুন ২০, ২০২১
করোনাভাইরাসের সংক্রমণে গত ২৪ ঘণ্টায় ৮২ জন মারা গেছে। এ সময় নতুন শনাক্ত হয়েছে তিন হাজার ৬৪১ জন। মোট মৃত্যু দাঁড়াল ১৩ হাজার ৬৬৮ জন।
রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এই সময়ে করোনায় নতুন করে আক্রান্ত প্রায় তিন হাজার ৬৪১ জন মানুষ। এ পর্যন্ত দেশে মোট করোনা শনাক্ত হয়েছে ৮ লাখ ৫১ হাজার ৬৬৮ জনের।
আর গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ১৬.৩৮ শতাংশ। নমুনা পরীক্ষা করা হয়েছে ২২ হাজার ২৩১টি।
(বিস্তারিত আসছে)
বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ১৭ কোটি ৮১ লাখের বেশি
একদিকে বিশ্বজুড়ে কয়েকটি দেশে নতুন সংক্রমণের সংখ্যা কমে যাওয়া, অপরদিকে করোনা টিকা কার্যক্রম পরিচালনার পরও দিন-দিন বিভিন্ন দেশেই বাড়ছে করোনার সংক্রমণ ও মৃত্যু। সেই সাথে নতুনভাবে যুক্ত হয়েছে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ।
ইতোমধ্যেই বিশ্বে করোনায় একদিকে মোট আক্রান্তের সংখ্যা ১৭ কোটি ৮১ লাখ ছাড়িয়েছে, অন্যদিকে মৃত্যুর সংখ্যা প্রায় ৩৮ লাখ ৫৭ হাজারের বেশি ছাড়িয়েছে। বিশ্বে এ পর্যন্ত প্রায় ২৫৬ কোটি ৬৪ লাখ ১ হাজার ৪২ ডোজ করোনার টিকা প্রদান করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের জন হপকিনস্ বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, রবিবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৭ কোটি ৮১ লাখ ২৩ হাজার ১৪৪ জনে দাঁড়িয়েছে। এছাড়া প্রাণঘাতী এই করোনাভাইরাসে মারা গেছেন ৩৮ লাখ ৫৭ হাজার ৮০৬ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৩ কোটি ৩৫ লাখ ৩৭ হাজার ৮০৭ জন এবং মৃত্যুবরণ করেছে ৬ লাখ ১ হাজার ৭৪৮ জন।
এদিকে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৮০০ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ কোটি ৭৮ লাখ ৮৩ হাজার ৭৫০ জন। মৃত্যুর দিক দিয়ে দেশটির অবস্থান দ্বিতীয়।
বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে চলমান করোনার তাণ্ডবে এখন শনিবার পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ২ কোটি ৯৮ লাখ ২৩ হাজার ৫৪৬ জন।
সূত্র : ইউএনবি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D