সংবাদ সম্মেলনে ত্ব-হা আদনানের ব্যাপারে যা বলছে রংপুর ডিবি

প্রকাশিত: ৫:৩০ অপরাহ্ণ, জুন ১৮, ২০২১

সংবাদ সম্মেলনে ত্ব-হা আদনানের ব্যাপারে যা বলছে রংপুর ডিবি

সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল জনপ্রিয় ইসলামী বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনানকে খুঁজে পাওয়ার পর প্রেস ব্রিফিং করছে রংপুর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সংবাদ সম্মেলনে ডিবি জানায়, নিখোঁজ আবু ত্ব-হা মুহাম্মদ আদনান ব্যক্তিগত কারণে আত্মগোপনে ছিলেন।

শুক্রবার বিকাল পৌনে ৫টার দিকে রংপুর ডিবি কার্যালয়ে এ সংবাদ সম্মেলন শুরু হয়।

এরআগে বিকেল সাড়ে ৩টার দিকে আবু ত্ব-হাকে ডিবি কার্যালয়ে নেয়া হয়। আট দিন ধরে নিখোঁজ থাকার পর সন্ধান মিলেছে রংপুরের আলোচিত বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনানের।

রংপুর মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ জানান, বিকেল ৩টার দিকে তাকে রংপুর নগরের আবহাওয়া অফিস সংলগ্ন মাস্টার পাড়ার শ্বশুরবাড়ি থেকে থানায় নিয়ে যায় পুলিশ।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট