২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫১ পূর্বাহ্ণ, জুন ১০, ২০২১
সিলেট সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ডের কদমতলীর বাসিন্দা সমাজসেবী জালাল আহমদ আর নেই। ইন্না……….রাজিউন। বুধবার সকাল সাড়ে ১০ টায় তিনি কদমতলীস্থ স্বর্ণশিখা ৪১ নং নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। তিনি সিলেট মহানগর ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক জুয়েল আহমদ এর পিতা । জুয়েল আহমদ ভারাক্রান্ত মন নিয়ে বললেন আমার আব্বা আমার পরিবারের বটবৃক্ষ ছিলেন। আব্বাকে হারিয়ে আজ আমরা দিশেহারা, রাব্বুল আলামীন যেন আমার আব্বাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। এছাড়াও তিনি সবার কাছে তার আব্বা ও পরিবারের জন্য দোয়া কামনা করেছেন। বুধবার বাদ আসর মরহুমের নামাযে জানাযা কদমতলী কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয়। পরে কদমতলী পঞ্চায়েতী কবরস্থানে তাঁকে চিরশায়ীত করা হয়। মরহুমের জানাযায় বিভিন্ন পেশাজীবি,রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস-বিজ্ঞপ্তি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D