২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০০ অপরাহ্ণ, জুন ৮, ২০২১
সিলেট সংবাদ ডেস্ক : গত ৩ বছর আগে তৃতীয় সন্তানের বাবা হন সিলেটের জনপ্রিয় বিএনপি নেতা, ৪ নং খাদিম পাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাজহারুল ইসলাম ডালিম। মাত্র ৩ বছরের মাথায় তার কন্যা সন্তান নাইভিন ইসলামের মৃত্যু হয়েছে। আজ (৮জুন) মঙ্গলবার বেলা ২টা ৫০ মিনিটে সিলেট নগরীর ওয়েসিস হসপিটালে কন্যা সন্তানটির মৃত্যু হয় (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমার জানাযার নামায আজ বাদ এশা বাড়ি সংলগ্ন খিদিরপুর, দ্বৈতপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। মৃত্যু কালে নিষ্পাপ শিশু নাইভিন ইসলাম, বাবা, মা, এক ভাই, এক বোন’সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জানা যায়, জন্মের পর থেকেই মেয়েটি অসুস্থ ছিল। নানা ধরনের শারীরিক জটিলতা দেখা দেয়ার কারনে উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাই নেয়া হয়, এবং সেখানে দীর্ঘদিন চিকিৎসা শেষে বাড়ি নিয়ে আসেন। বাড়িতে নিয়ে আসার পর মাঝে মধ্যে শারীরিক সমস্যা হতো। পুর্ন সুস্থতা ও উন্নত চিকিৎসার জন্য আগামী কিছুদিনের মধ্যে মেয়েকে নিয়ে যুক্তরাষ্ট্র যাওয়ার কথা ছিল।
আজ হঠাৎ শারীরিক অবস্থার অবনতি ঘটলে ওয়েসিস হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে রাখা হয়। শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি, সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় বেলা ২টা ৫০ মিনিটের সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মেয়ে নাইভিন ইসলাম মারা যান।
আজ মঙ্গলবার বাদ এশা ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন মহুমার পরিবার।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D