২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪৫ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০২১
বিয়ের এক মাসের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন জৈন্তাপুরের রাজু আহমেদ(২৫)। জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের ভাইটগামের মৃত হাফিজুল্লাহ’র বড় ছেলে রাজু গত মাসে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। হাতের মেহেদী শুকানোর আগেই সড়কে প্রাণ হারালেন তরতাজা এ যুবক।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫ টায় জালালাবাদ সেনানিবাসের সিনেমা হল গেইট সম্মুখস্থ বটেশ্বরে সিএনজি অটোরিকশা ও পিকআপের মধ্যে মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারান রাজু। এ ঘটনায় আরো ৪ জন আহত হয়েছেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
পুলিশের পক্ষ থেকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি আটক করে থানা নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D