১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩০ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০২১
সিলেটের জকিগঞ্জে আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই ধসে পড়েছে আমলসীদ যাত্রীছাউনি।
সোমবার (১৯ এপ্রিল) রাতে যাত্রীছাউনিটি ধসে খাদে পড়ে যায়। বারঠাকুরী ইউনিয়ন পরিষদের অর্থায়নে ২ লাখ ৩০ হাজার টাকা ব্যয়ে নির্মিত যাত্রী ছাউনিটি পিআইসির মাধ্যমে নির্মাণ করেন ৬নং ওয়ার্ড সদস্য আতাউর রহমান।
এলাকাবাসীর অভিযোগ, নির্মাণ কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করার কারণে উদ্বোধনের আগেই ধসে পড়েছে গুরুত্বপূর্ণ এ যাত্রী ছাউনিটি।
আমলসীদ এলাকার মঞ্জু আহমদ বলেন, এ প্রকল্পটি স্থানীয় ইউপি চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরীর তত্ত্বাবধানে ও স্থানীয় ইউপি সদস্য আতাউর রহমান প্রকল্প কমিটির চেয়ারম্যান হয়ে বাস্তবায়ন করছেন। এ যাত্রীছাউনিতে প্রতিনিয়তই ভিড় লেগে থাকত। রাতের বেলা ধসে পড়ায় প্রাণহানি বা দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যায়।
এ ব্যাপারে প্রকল্প কমিটির চেয়ারম্যান ইউপি সদস্য আতাউর রহমানের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করলেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়।
বারঠাকুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিন মর্তুজা টিপু এ প্রসঙ্গে বলেন, ইউপি সদস্য আতাউরকে প্রকল্প সভাপতি করে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে কিন্তু এখনো ইউনিয়ন পরিষদ প্রকল্পটি গ্রহণ করেনি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D