২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৫ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২১
ব্রিটেনসহ ইউরোপে পবিত্র রোজা শুরু হয়েছে মঙ্গলবার (১৩ এপ্রিল) থেকে। লকডাউন শিথিল হওয়ায় এবারের বাঙালি পাড়াগুলোতে রমজানের আমেজ ফিরে এসেছে। ইফতারসামগ্রী কিনতে ক্রেতাদের উপচেপড়া ভিড় দেখা গেছে।
সোমবার থেকে ব্রিটেনে লকডাউন অনেকটাই শিথিল করা হয়েছে। ফলে বেশির ভাগ দোকান খোলার কারণে মানুষের ভিড় ছিল বিভিন্ন দোকানে।
রমজানের প্রথম দিন থেকেই লন্ডনে বাংলাদেশি-অধ্যুষিত হোয়াইটচ্যাপেল, ব্রিকলেন ও ক্যানন স্ট্রিট এলাকায় ইফতারসামগ্রীর দোকানে ভিড় ছিল চোখে পড়ার মতো। দেশের মতোই প্রতিদিনের ইফতারসামগ্রী কিনতে দূর-দূরান্ত থেকে বাংলাদেশিরা ছুটে আসেন এখানে। ছোলা, পেঁয়াজু, বেগুনি, কাবাব, হালিমসহ দেশীয় স্বাদের সব ইফতারের সমাহার রয়েছে এখানে।
ব্রিটেনের মুসলমানরা প্রায় সাড়ে ১৫ ঘণ্টা রোজা রাখছেন এবার। লাইনে দাঁড়িয়ে ইফতার কেনার দৃশ্য যেন মনে করিয়ে দেয় বাংলাদেশি আমেজকে। রেস্তোরাঁ ব্যবসায়ীরাও গত বছরের লোকসান কিছুটা হলেও সামাল দিতে চান এ রমজানে। বিক্রির হারও বেশ ভালো রয়েছে বলে জানান তারা।
এক রেস্টুরেন্ট ব্যবসায়ী জানান, লকডাউনের বিধিনিষেধের কারণে এবারও কোনো রেস্টুরেন্টে ইফতার পার্টির আয়োজন করা হচ্ছে না।
গত রমজানে লকডাউনের শর্তের বেড়াজালে রেস্টুরেন্ট ব্যবসায়ীরা ইফতারসামগ্রীর পসরা সাজিয়ে বসতে পারেনি। তবে, এবারের চিত্র ভিন্ন। দেশীয় আমেজের এসব বাহারি ইফতারসামগ্রীর পসরা দেখে মনে হবে এ যেন পুরান ঢাকার মিনি চকবাজার।
তথ্যসূত্রঃ সময় টিভি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D