১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৫ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০২১
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আরটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় নতুন করে ৪৭জনের শরীরে শনাক্ত হয়েছে করোনাভাইরাস। বৃহস্পতিবার(০৮ এপ্রিল) দৈনিক নমুনা পরীক্ষায় এসব রোগী শনাক্ত হয়।
নতুন শনাক্ত হওয়া ব্যক্তিরা সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার বাসিন্দা। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক ও ল্যাব ইনচার্জ হাম্মাদুল হক কর্তৃক গণমাধ্যমে প্রেরিত বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বৃহস্পতিবার শাবির ল্যাবে ২৮২টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪৭জনের পজিটিভ রিপোর্ট এসেছে। নতুন শনাক্ত হওয়াদের মধ্যে সিলেট জেলার ৩৮ জন, সুনামগঞ্জের ০৩ জন এবং হবিগঞ্জের ০৬ জন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D