প্রধানমন্ত্রী’র জনসভা স্থগিতের কারণ জানিয়ে প্রেস ব্রিফিং

প্রকাশিত: ৪:০৩ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০১৬

সিলেটে আগামী ২৩ নভেম্বরের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা স্থগিতের কারণ জানিয়ে প্রেস ব্রিফিং করেছেন সিলেট জেলা ও মহানগর আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

সোমবার দুপুর ১২টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সিলেটে কর্মরত সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতারা।

তাঁরা বলেন- আগামী ২৮শে ডিসেম্বর সারাদেশের জেলা পরিষদ্গুলোতে একযোগে নির্বাচন অনুষ্ঠিত হবে। যার তফসিল গত রবিবার বিকালে ঘোষণা করা হয়েছে। এ তফসিল অনুযায়ী নির্বাচনের আগে নির্বাচনী এলাকাগুলোতে কোন জনসভা করা যাবে না। মুলত, জেলা পরিষদ নির্বাচনের তফসিল মেনেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ জনসভা স্থগিত করেছেন। তবে ওইদিন তিনি সিলেটে আসবেন। হজরত শাহজালাল (র) ও শাহপরান (র) এর মাজার জিয়ারত করে জালালাবাদ সেনানিবাসের অনুষ্ঠানে যোগ দেবেন।

নেতৃবৃন্দ আরো বলেন- সারাদেশে প্রাথমিক শিক্ষা সমাপনি পরীক্ষা চলছে। সিলেটে ২৩ নভেম্বর জনসভা করা হলে সমাপনী পরীক্ষার্থিদের কিছু অসুবিধা হত। এসব বিষয় বিবেচনা করেই শেখ হাসিনা নিজে এ জনসভা স্থগিত করার নির্দেশ দিয়েছেন।

প্রেস ব্রিফিং-এ বক্তব্য রাখেন- বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, সদস্য ও মহানগর আওয়ামীলীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট