২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০০ পূর্বাহ্ণ, এপ্রিল ২, ২০২১
বিশ্বের বিভিন্ন দেশে টিকাদান জোরেশোরে চললেও করোনা ভাইরাস মহামারির পরিস্থিতির খুব বেশি উন্নতি হয়নি। এক বছরের বেশি সময় ধরে করোনা মহামারিতে ২৮ লাখ ৩৯ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ১৩ কোটি ছাড়িয়েছে।
গত একদিনে বিশ্বে করোনায় মৃত্যু হয়েছে ১১ হাজার ৫২২ জনের এবং আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৮৬ হাজার ৪৯৮ জন।
আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডো মিটারসের তথ্যানুযায়ী, শুক্রবার (২ এপ্রিল) বাংলাদেশ সময় সকাল সোয়া ১০টা পর্যন্ত বিশ্বে প্রাণঘাতী করোনা ভাইরাসে মারা গেছেন ২৮ লাখ ৩৯ হাজার ৯৮৭ জন। এতে আক্রান্ত হয়েছেন ১৩ কোটি ১ লাখ ৫৭ হাজার ১৯১ জন।
মহামারিতে আক্রান্ত ও মৃত্যু সবচেয়ে বেশি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিতের সংখ্যা ৩ কোটি ১২ লাখ ৪৪ হাজার ৬৩৯ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ৫ লাখ ৬৬ হাজার ৬১১ জন।
দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ২৮ লাখ ৪২ হাজার ৭১৭ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ৩ লাখ ২৫ হাজার ৫৫৯ জন।
তালিকায় তৃতীয় অবস্থানে থাকা ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ২৩ লাখ ২ হাজার ১১০ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৬৩ হাজার ৪২৮ জন।
রাশিয়াকে টপকে করোনা হতাহতের দিক দিয়ে চতুর্থ অবস্থানে উঠে এসেছে ফ্রান্স। পঞ্চম স্থানে রয়েছে রাশিয়া। আর ৩৪তম অবস্থানে রয়েছে দক্ষিণ এশিয়ার দেশ বাংলাদেশ।
বৃহস্পতিবার (১ এপ্রিল) বিকাল পর্যন্ত শেষ ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৫৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৯ হাজার ১০৫ জনের। একই সময়ে নতুন করে ছয় হাজার চারশ ৬৯ জনসহ এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ছয় লাখ ১৭ হাজার ৭৬৪ জনে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D