১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০০ পূর্বাহ্ণ, এপ্রিল ২, ২০২১
প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা যুক্তরাজ্য ফেরত এক নারীকে শ্লীলতাহানির চেষ্টা করেছেন হোটেল নুরজাহান গ্র্যান্ড এর স্টাফ শাহীন নামের এক যুবক।
মধ্যরাতে সিলেট নগরীর হযরত শাহ জালাল মাজার সংলগ্ন দরগাহ গেইটস্থ হোটেল নুরজাহান গ্র্যান্ড এ ঘটনা ঘটে।
জানা যায়, বৃহস্পতিবার সন্ধা ৭টা থেকে রাত সাড়ে ১২ টা পর্যন্ত হোটেলের ওই কর্মচারী যুক্তরাজ্য ফেরত ওই নারীকে মোবাইলে ফোন দিয়ে বার বার বিরক্ত করে। এক পর্যায়ে রুমের ভেতর প্রবেশ করে যৌন শ্লীলতাহানির চেষ্টা করে।
এসব বিষয় ওই নারী পরিবারের লোকজনকে জানালে পরিবারের লোকজন পুলিশকে খবর দেয়। খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে আসে। ঘটনার বিবরণ শুনে পুলিশ শাহীন নামের ওই কর্মচারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
জামাল আহমদ নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, কোয়ারেন্টাইন থাকা লন্ডন প্রবাসীর রুমে গিয়ে ওই নারীর হাতে পায়ে ধরে বিভিন্নভাবে যৌন হয়রানির চেষ্টা করে। শুরুতে হোটেল কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করলে তারা পাত্তা দেয়নি।
ঘটনাস্থলে থাকা কোতোয়ালী থানার এসআই সুহেল বলেন, খবর পেয়ে আমরা এসে শাহীনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে এসেছি।
এর আগে সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে ওই নারীসহ ৮৩ জন যাত্রী সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।
এসব যাত্রীর মধ্যে হোটেল নূরজাহানে ৬, হোটেল অনুরাগে ১১ জন, হোটেল হলিগেটে ১৭, হোটেল হলি সাইডে ৩, হোটেল স্টার প্যাসিফিকে ১, হোটেল লা রোজে ১৭, হোটেল লা ভিস্তায় ৮, হোটেল রেইন বো গেস্ট হাউজে ১০, রয়েল প্লামে ১০ জনসহ মোট ৯ টি হোটেলে তাদের ভাগ করে কোয়ারেন্টাইনে পাঠানো হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D