১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০০ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০২১
করোনায় আক্রান্ত হয়েছেন দেশের বিশিষ্ট চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন ও তাঁর স্ত্রী রিফাত হোসেন।
গতকাল সোমবার করোনা টেস্ট করলে দুজনেরই পজিটিভ আসে।
ডা. জাহিদ বলেন, গত তিন দিন ধরে তাঁর জ্বর ও শরীর ব্যথা এবং স্ত্রীর কাশি থাকায় তাঁরা করোনা টেস্ট করেন। বর্তমানে তাঁরা বাসায় চিকিৎসা নিচ্ছেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের চিকিৎসার খোঁজ-খবর নিচ্ছেন। আশু রোগমুক্তির জন্য ডা. জাহিদ হোসেন দলীয় নেতাকর্মী ও দেশবাসীর দোয়া চেয়েছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D