আজমিরিগঞ্জে পুলিশের মোটর সাইকেলে অগ্নিসংযোগ পিকআপ ভাংচুরঃ ওসি’সহ আহত ২০

প্রকাশিত: ৬:৩০ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০২১

আজমিরিগঞ্জে পুলিশের মোটর সাইকেলে অগ্নিসংযোগ পিকআপ ভাংচুরঃ ওসি’সহ আহত ২০

পুলিশের উপর হামলা, মোটর সাইকেলে অগ্নিসংযোগ, গাড়ি ভাংচুরের মধ্য দিয়ে হবিগঞ্জে হেফাজত ও ইসলামী আন্দোলনের ডাকা হরতাল কর্মসূচি পালিত হয়েছে।
সকাল সাড়ে ১১টায় আজমিরিগঞ্জ উপজেলার নোয়াগড় যাত্রী ছাউনির নিকট পুলিশ ও জনতার সংঘর্ষ হয়। এতে ৭ পুলিশসহ কমপক্ষে ২০জন আহত হয়েছেন। এসময় বিক্ষুব্দ হেফাজত ও ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা টহল পুলিশের পিকআপ ভাংচুর করে। তারা পুলিশের দুটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজমিরিগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে টহল দেয়ার এক পর্যায়ে পুলিশ আজমিরিগঞ্জ – বানিয়াচঙ্গ সড়কের জলসুখা ইউনিয়নের নোয়াগড় এলাকায় যায়। এ সময় পুলিশের সাথে পিকেটারদের তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। শতশত নেতাকর্মীও গ্রামবাসী দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের উদ্দেশ্যে ইটপাটকেল ছুড়তে থাকে। এতে আজমিরিগঞ্জ থানার ওসি নূরুল ইসলাম সহ ৭ পুলিশ আহত হন। হামলাকারিদের ঠেকাতে পুলিশ ও জনতার উদ্দেশ্যে ইটপাটকেল এবং ৩৩ রাউন্ড রাবার বুলেট ব্যবহার করে। এ সময় জনতার তান্ডব দেখে পুলিশ পিছু হটলে পুলিশের পিকআপ ভাংচুর ও দুটি মোটরসাইকেল পুড়িয়ে দেয় জনতা। খবর পেয়ে থানা থেকে অতিরিক্ত পুলিশ সেখানে গেলে গ্রামবাসী মসজিদের মাইকে পুলিশকে মোকাবেলার জন্য ঘটনাস্থলে যাওয়ার আহবান করেন। এমতাবস্থায় স্থানীয় চেয়ারম্যান ফয়েজ আহমদ খেলু নেতৃস্থানীয় লোকজন ও মুরব্বীদের নিয়ে গ্রামবাসীর পথরোধ করেন। তাদের হস্তক্ষেপে পরবর্তীতে পরিস্থিতি শান্ত হয়।
আজমিরিগঞ্জ থানার ওসি নূরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত কওে জানান,বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। আহত ৭ পুলিশের মধ্যে এসআই পলওয়েল ও মুজিবুর রহমানকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট