সিলেটে শান্তিপূর্ণ হরতাল চলছে, ছেড়ে যায়নি দূরপাল্লার বাস

প্রকাশিত: ৯:০০ পূর্বাহ্ণ, মার্চ ২৮, ২০২১

সিলেটে শান্তিপূর্ণ হরতাল চলছে, ছেড়ে যায়নি দূরপাল্লার বাস

হেফাজতে ইসলামের ডাকে সিলেটে শান্তিপূর্ণ হরতাল চলছে। ফজরের নামাজের পর হেফাজতের কর্মীরা নগরীর কোর্ট পয়েন্টসহ বিভিন্ন এলাকায় মিছিল নিয়ে পিকেটিং করে। সিলেট থেকে দূরপাল্লার কোন যানবাহনও ছেড়ে যায়নি। সকাল ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নগরীতে বিক্ষিপ্তভাবে কিছু রিক্সা ও অটোরিক্সা চলাচল করছে।
কোতয়ালী মডেল থানার ওসি এস এম আবু ফরহাদ জানান, সিলেটে শান্তিপূর্ণ হরতাল চলছে। যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। সিলেট থেকে দূরপাল্লার কোন বাস ছেড়ে যায়নি বলে জানান ওসি।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট