১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০০ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০২১
স্বাধীনতা দিবসে সারাদেশে ‘মুসল্লি ও মাদ্রাসাছাত্রদের ওপর হামলা এবং পুলিশের গুলিতে ৫ জনের মৃত্যুর’ ঘটনায় সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে হেফাজতে ইসলাম।
শনিবার (২৭ মার্চ) বেলা ২টায় উপজেলার পাগলা বাজারের কান্দিগাঁও জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক প্রদক্ষিণ শেষে বাজারের কলেজ মার্কেটে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিল পরবর্তী পথসভায় মাওলানা সুলতান আহমদের সভাপতিত্বে ও মাওলানা হাফিজ আবু সাঈদের সঞ্চালনায় বক্তব্য দেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা তৈয়বুর রহমান, মাওলানা আফসার উদ্দিন, হাফিজ আব্দুল গাফফার, মাওলানা আব্দুল হাই, মাওলানা আতিকুল ইসলাম, মাওলানা খলিলুর রহমান, আবুল কালাম ও মাওলানা শামীম আহমদ।
এ সময় মাওলানা জিয়াউদ্দিন ইউসুফ, মাওলানা বেলাল আহমদ, মুফতি রুহুল আমীন শাহারসহ দুই শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D