শাল্লায় ৬ জনকে আটক করেছে পুলিশ

প্রকাশিত: ১১:১৫ পূর্বাহ্ণ, মার্চ ১৯, ২০২১

শাল্লায় ৬ জনকে আটক করেছে পুলিশ

সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়ি-ঘরে হামলার ঘটনায় ৬ জনকে আটক করেছে পুলিশ। সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান সংবাদ মাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তবে, তাৎক্ষনিকভাবে আটককৃতদের নাম-ঠিকানা জানা যায়নি। অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
সিলেটের বিভাগীয় কমিশনার মো: মশিউর রহমান এনডিসি ও সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ আজ শুক্রবার ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন বলে জানান পুলিশ সুপার।
ফেইসবুক পোস্টকে কেন্দ্র করে বুধবার সকাল ৯টার দিকে কাশিপুর, নাচনী, চন্ডিপুরসহ কয়েকটি মুসলিম অধ্যুষিত গ্রামের কয়েক হাজার লোক দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোটা নিয়ে নোয়াগাও গ্রামে অতর্কিত হামলা চালায়। হাজারো মানুষের আক্রমণে গ্রাম ছেড়ে পালিয়ে যান হিন্দু সম্প্রদায়ের লোকজন। এই সুযোগে তারা তাদের বাড়িঘর তছনছ করে। লুটপাট করে বিভিন্ন বাড়িতে। এরপর আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি এবং গ্রামবাসীর পক্ষে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিবেকানন্দ মজুমদার বাদী হয়ে আরেকটি মামলা দায়ের করেছেন। দুই মামলারই আসামী দেড় সহস্রাধিক।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট