১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৫ পূর্বাহ্ণ, মার্চ ১৯, ২০২১
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে র্যাব-৯ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানীর অফিস উদ্বোধন করেছেন র্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন (বিপিএম পিপিএম)।
উদ্বোধনী অনুষ্ঠানে র্যাব মহাপরিচালক বলেন, বাংলাদেশ আমার অহংকার এই মূলমন্ত্র নিয়ে দেশের আইন শৃংখলা উন্নয়ন , অবৈধ মাদক ও অস্ত্র উদ্ধার, সন্ত্রাস, জঙ্গিবাদ নিমুর্লের লক্ষ্যে র্যাব যাত্রা শুরু করে। এতোদিন মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জ জেলার আইন শৃংখলা নিয়ন্ত্রণে র্যাব কাজ করেছে। এই জেলা সীমান্তবর্তী হওয়ায় এতদূর থেকে দায়িত্ব পালনে সমস্যা হত। তাই, হবিগঞ্জে একটি স্থায়ী কোম্পানী গঠনের গুরুত্ব দেখা দেয়। বর্তমান সরকারের আইন শৃংখল বজায় রাখার ধারাবাহিকতায় এই জেলা যাতে সন্ত্রাসবাদ জঙ্গিবাদ ,মাদক ব্যবসায়ীদের অভয়ারন্য না হতে পারে ; সেজন্য সকল বাধা অতিক্রম করে কোম্পানীটি প্রতিষ্ঠা করা হয়েছে। যা হবিগঞ্জ জেলাবাসীর জন্য জাতির পিতার জন্ম শত বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তি উপলক্ষে সরকারের উপহার।
তিনি বলেন, বাংলাদেশ উন্নয়নের মহাসড়ক পাড়ি দিচ্ছে। বর্তমানে আমাদের দেশের মানুষ পৃথিবীর বিভিন্ন দেশে চাকুরী করছেন। ভবিষ্যতে বিদেশী শ্রমিকরা এই দেশে এসে কাজ করবে সেই লক্ষ্যে আইন শৃংখলা বজায় রাখতে র্যাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
সভায় অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমদ, র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কে এম আজাদ, হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান, হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা, হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D