মামুনুল হককে কটুক্তি করায় শাল্লায় হিন্দু সম্প্রদায়ের বেশ কিছু বাড়িঘর ভাংচুর

প্রকাশিত: ৪:১৫ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২১

মামুনুল হককে কটুক্তি করায় শাল্লায় হিন্দু সম্প্রদায়ের বেশ কিছু বাড়িঘর ভাংচুর

সুনামগঞ্জ প্রতিনিধি : সামাজিক যোগাযোগ মাধ্যমে হেফজত ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুলহ ককে নিয়ে কটুক্তির অভিযোগে সুনামগঞ্জের শাল্লায় ঝুমন দাস আপন নামের এক যুবককে আটক করেছে পুলিশ। কটুক্তির

ঘটনাকে কেন্দ্র করে উপজেলার হবিবপুর ইউনিয়নের হবিবপুর নোয়াগাঁও গ্রামে হিন্দু সম্প্রদায়ের বেশ কিছু বাড়িঘর ভাংচুর করেছে হেফাজত অনুসারীরা। বুধবার (১৭ মার্চ) সকালে এ ভাঙ্গচুরের ঘটনা ঘটে।

বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। সুনামগঞ্জের জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন ও পুলিশ সুপার মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
হবিবপুর ইউনিয়নের চেয়ারম্যান বিবেকানন্দ মজুমদার বকুল বলেন, গ্রামের বেশ কিছু বাড়ি ঘরে হামলার ঘটনা ঘটেছে।

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, গতকাল মঙ্গলবার রাতে ফেইসবুকে হেফাজত ইসলামের কেন্দ্রীয় নেতা মাওলানা মামুনুল হককে নিয়ে বাজে মন্তব্য করেন উপজেলার হবিবপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের গোপেন্দ্র দাসের পুত্র ঝুমন দাস আপন। সে তার নিজের ফেইসবুক একাউন্ট থেকে মামুনুল হককে নিয়ে অনাকাঙ্খিত স্ট্যাটাস দেয়। বিষয়টি স্থানীয় ভাবে ভাইরাল হলে পুলিশ জনতার সহযোগিতায় ১৬ মার্চ রাতে শাশখাই বাজার থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। কটুক্তির ঘটনাকে কেন্দ্র করে বুধবা সকালে কয়েক হাজার লোক হামলা চালিয়ে ৬০/৭০টি বাড়িঘর ক্ষতিগ্রস্ত করে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এলাকায় পুলিশ ও র ্যাব মোতায়েন করা হয়েছে।


সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট