দেশে আরও ৩৭ প্রাণহানি, নতুন আক্রান্ত ১৭৯৯

প্রকাশিত: ৫:২৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০২০

দেশে আরও ৩৭ প্রাণহানি, নতুন আক্রান্ত ১৭৯৯

দেশে করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ৭ হাজার ৮৯ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭৯৯ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৯২ হাজার ৩৩২ জন।

সোমবার (১৪ ডিসেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৯৪৯ জন। পাশাপাশি এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ২৩ হাজার ৮৪৫ জন। সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ১৪০টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১১২টি, জিন-এক্সপার্ট ১৮ টি, র‌্যাপিড অ্যান্টিজেন ১০টি। এসব ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৭ হাজার ২৪২টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৬ হাজার ৮২৮টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ২৯ লাখ ৮৬ হাজার ৪৫৮টি।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার হার ১০ দশমিক ৬৯ শতাংশ। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৪৯ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৬ দশমিক শূন্য ৯ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৪ শতাংশ।

বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় মৃত ৩৭ জনের মধ্যে ২৭ জন পুরুষ ও নারী ১০ জন। এদের মধ্যে রয়েছেন ঢাকা বিভাগে ২৫ জন, চট্টগ্রাম বিভাগে সাত জন, খুলনা বিভাগে তিনজন। এছাড়া রাজশাহী ও সিলেট বিভাগে একজন করে মোট দুইজন রয়েছেন। এদের মধ্যে হাসপাতালেই মারা গেছেন ৩৭ জন।

মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরের ঊর্ধ্বে ২৭ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে আট জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দুই জন রয়েছেন।

বিজ্ঞপ্তিতে অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ১৬০ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৩১৬ জন। পাশাপাশি এখন পর্যন্ত আইসোলেশনে এসেছেন ৯৩ হাজার ৯৯৭ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন ৮১ হাজার ৫২০ জন। আর বর্তমানে আইসোলেশনে আছেন ১২ হাজার ৪৭৭ জন।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট