১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪৯ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০২০
দৈনিক সিলেটের দিনরাত পত্রিকার সম্পাদক ও প্রকাশক সাংবাদিক মুজিবুর রহমান ডালিম মাদক ব্যবসায় বাঁধা প্রদানের ঘটনায় মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী কর্তৃক তার সিলেট শহরতলীর শাহপরানস্থ বাসভবনে হামলার ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের দাবী জানিয়েছেন কানাইঘাটের বিভিন্ন মহল।
পৃথক পৃথক প্রতিবাদ লিপিতে কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক আলা উদ্দিন মামুন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামীম আহমদ, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন সহ নেতৃবৃন্দ, উপজেলা যুবলীগ নেতা আব্দুল কাদির সহ বিভিন্ন মহল।
সাংবাদিক মুজিবুর রহমান ডালিমের বাসায় হামলা ও ভাংচুরের তীব্র নিন্দা জানিয়ে বলেন, সরকার যখন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন এবং আইন শৃঙ্খলা বাহিনী মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে, ঠিক সেই মুহূর্তে মাদক ব্যবসায় বাঁধা প্রদানের ঘটনায় একজন সাংবাদিকের বাস ভবনে মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের হামলা-ভাংচুরের ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও দুঃখজনক।
এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সিলেটের মেট্রোপলিটন পুলিশ কমিশনারসহ আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানানো হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D