১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪৩ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০২০
এসএসসি পাশ করার পেরিয়ে গেছে প্রায় ২৭ বছর। এই ২৭ বছরে অনেকেই সমাজে প্রতিষ্ঠিত। কেউ কেউ রয়েছেন প্রবাসে। আর প্রবাসে থাকলেও তাদের মন পড়ে আছে এই দেশে। আর দেশের বন্ধুদের জন্য বিদেশে থাকা বন্ধুরা আয়োজন করে বন্ধু আড্ডার। অনলাইনভিত্তিক ফেসবুক গ্রুপ আমরা সিলেট বিভাগ- ৯৩ এই অনুষ্ঠানের আয়োজন করে।
শনিবার (২৮ নভেম্বর) রাতে নগরীর মিরাবাজার হোটেল সুপ্রিমে এ বন্ধু আড্ডা হয়।
সন্ধ্যা ৬ টা বাজার সঙ্গে সঙ্গে সিলেটের বিভিন্নস্থান থেকে এসএসসি-৯৩ বন্ধুরা আসতে থাকেন। ৭টার মধ্যেই দুটি হল পরিপূর্ণ হয়ে ওঠে। সকল বন্ধুরা একত্রিত হয়ে নানা খোশগল্পে মেতে উঠেন।
প্রথম পর্বে শুরু হয় আলোচনা সভা। এর আগে কেক কেটে অনলাইনভিত্তিক ফেসবুক গ্রুপ আমরা সিলেট বিভাগ- ৯৩ এক বছর পূর্তি পালন করা হয়।
আলোচনায় অনুভুতি প্রকাশ করে বক্তব্য দেন- মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার, ২১ নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুর রকিব তুহিন, সুবেদুর রহমান মুন্না, আব্দুস সামাদ, চৌধুরী মোহাম্মদ সুহেল, উজ্জল আহমদ, তোফায়েল আহমদ, বুরহান উদ্দীন, ফয়েজ আহমদ, মিফতা উদ্দিন, ময়নুল ইসলাম বাদল, সোহেল বক্স, ইকবাল হোসাইন, জাহেদ ইসলাম, জাকের আহমেদ, আফতাব উদ্দিন, সেলিম আহমেদ, বিলাল আহমেদ, সফিকুর রহমান, আরিফ উদ্দীন প্রমুখ।
বিশ্বের বিভিন্ন দেশ থেকে আলোচনায় আংশ নেন কামরুজ্জামান, কামাল আহমেদ সিদ্দিকী, বুলন আহমেদ, আব্দুল মান্নান, নাসির উদ্দিন, আজীম উদ্দিন, পপি দেব, তাবাসসুম সুমি। অনুষ্ঠান পরিচালনা করেন ফয়সল আহমদ বাবলু।
রাতে অনুষ্ঠিত হয় সাংষ্কৃতিক অনুষ্ঠান। শিল্পী জয়ন্ত লালসহ ৯৩ বন্ধুরা অনুষ্ঠানে গান পরিবেশন করেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D