১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩৫ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০২০
সাহেদ আহমদ : দক্ষিণ সুরমায় স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ে দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৬ নভেম্বর বৃহস্পতিবার সকালে দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রী কার্যলয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিট আয়োজিত দিনব্যাপী কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মিন্টু চৌধুরী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালা উদ্ভোধন করেন স্থানীয় সরকার সিলেটের উপ-পরিচালক মীর মোঃ মাহবুবুর রহমান।
কর্মশালায় বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম।
কর্মশালায় দক্ষিণ সুরমা উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, সচিব, সাংবাদিক, চিকিৎসক ও ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার পঞ্চাশ জন অংশগ্রহণ করেন।
কর্মশালার দ্বিতীয় পর্বে উপস্থিত সবাইকে নিয়ে দশটি দলে ভাগ হয়ে উপজেলার সমস্যা ও সম্ভাবনা লিখিত ভাবে উপস্থাপন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মীর মোঃ মাহবুব রহমান বলেন, সরকার সকল নাগরিকের সমানভাবে টেকসই উন্নয়নে বদ্ধ পরিকর। সকল ক্ষেত্রে টেকসই উন্নয়ন সাধিত হলে দেশের সকল নাগরিক এর ফল ভোগ করবে। বর্তমান সরকার তার নির্বাচনী ইজতেহার বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। সরকারের এসকল কাজ সম্পন্ন হলে দেশ উন্নয়নশীল দেশে পরিণত হবে। দেশের উন্নয়নে শুধু সরকার একা কাজ করলে হবে না। সকলের সহযোগিতার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D