৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩২ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০২০
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ২৮ জনের মৃত্যু হয়েছে। আর এ সময়ে নতুন করে ১ হাজার ৮৪৭ জনের দেহে শনাক্ত হয়েছে ভাইরাসটি।
এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যু হলো ৬ হাজার ৩৫০ জনের। আর করোনা আক্রান্ত হিসেবে মোট শনাক্ত হয়েছেন ৪ লাখ ৪৫ হাজার ২৮১ জন।
শনিবার বিকেলে করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৯২১ জন। আর এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৬০ হাজার ৩৫২ জন।
গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১২ হাজার ৬৪৩টি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D