১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪৭ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০২০
রায়হান হত্যা মামলার সামগ্রিক অগ্রগতিতে পুলিশের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছে তার পরিবার। একই সাথে আকবর’সহ এর সাথে জড়িত সকলের সর্বোচ্চ ও দ্রুত শাস্তি কার্যকরের দাবি জানানো হয়েছে পরিবারের পক্ষ থেকে।
শনিবার রায়হানের নেহারীপাড়াস্থ বাসায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি ও সন্তোষ প্রকাশ করা হয়। বৃহত্তর আখালিয়া ১২ হামছায়া সংগ্রাম পরিষদের ব্যানারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে রায়হানের মা সালমা বেগম মামলার প্রধান অভিযুক্ত এস আই আকবর গ্রেফতার হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি আকবরের সাথে জড়িত সহযোগীদেরও দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার দাবি করেন। সালমা বেগম আশা প্রকাশ করে বলেন, রিমান্ডে থাকা আকবরের কাছ থেকে পিবিআই রায়হান হত্যার মূল রহস্য উদঘাটন করতে সক্ষম হবে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগ্রাম পরিষদের আহবায়ক কাউন্সিলর মখলিছুর রহমান কামরান।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, ইলিয়াছুর রহমান ইলিয়াস ও সাবেক কাউন্সিলর জগদীস চন্দ্র দাস, রায়হানের পরিবারের অভিভাবক শওকত আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D