৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩৩ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২০
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ১৩ জনের মৃত্যু হয়েছে। নতুন রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ২৮৯ জন।
এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে ৬ হাজার ৪৯ জনে দাঁড়িয়েছে। আর মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৪ লাখ ১৮ হাজার ৭৭৪ জনে।
শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা: নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরো ১ হাজার ৫৪১ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা হয়েছে ৩ লাখ ৩৬ হাজার ৫৬৮।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে পুরুষ ১১ জন এবং নারী দুজন। এদের সবাই হাসপাতালে মারা যান।
গত ২৪ ঘণ্টায় ১১৪টি ল্যাবরেটরিতে ১১ হাজার ২৮৪টি নমুনা সংগ্রহ করা হয় এবং পরীক্ষা করা হয় ১১ হাজার ৪১৯টি নমুনা। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা হয়েছে ২৪ লাখ ২৯ হাজার ৮৪২টি।
২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১১ দশমিক ২৯ শতাংশ এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৭ দশমিক ২৩ শতাংশ। মোট রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৮০ দশমিক ৩৭ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৪৪ শতাংশ।
এ পর্যন্ত করোনায় মৃতদের মধ্যে পুরুষ ৪ হাজার ৬৫৭ জন (৭৬ দশমিক ৯৯ শতাংশ) এবং নারী ১ হাজার ৩৯২ জন (২৩ দশমিক শূন্য ১১ শতাংশ)।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৩ জনের মধ্যে ২০ বছরের বেশি বয়সী একজন, চল্লিশোর্ধ্ব একজন, পঞ্চাশোর্ধ্ব দুইজন এবং ষাটোর্ধ্ব নয়জন ছিলেন। ঢাকা বিভাগের ছিলেন সাতজন, খুলনার একজন, সিলেটের দুইজন এবং রংপুর বিভাগের ছিলেন তিনজন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D