প্রবল বৃষ্টিপাত-ভূমিধসে এল সালভাদরে ৯ জনের মৃত্যু

প্রকাশিত: ২:০২ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২০

প্রবল বৃষ্টিপাত-ভূমিধসে এল সালভাদরে ৯ জনের মৃত্যু

মধ্য আমেরিকার দেশ এল সালভাদরে প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভূমিধসে অন্তত নয়জনের প্রাণহানি ঘটেছে। নিহতদের মধ্যে দুটি শিশুও রয়েছে। শনিবার (৩১ অক্টোবর) দেশটির সরকার তথ্যটি নিশ্চিত করেছে। তাছাড়া এখনো অন্তত ৩০ জন নিখোঁজ রয়েছেন।

ভূমিধসের ঘটনাকে ট্রাজেডি উল্লেখ করে এল সালভাদরের স্বরাষ্ট্রমন্ত্রী মারিও ডুরান বলেছিলেন, কাদা মাটিতে চাপা পড়া ৯ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এই কাদামাটিতে ৪ কিলোমিটার এলাকা ঢেকে গেছে।

তিনি আরও বলেন, রাতে অস্বাভাবিক বৃষ্টিপাত হয়েছে। এই বৃষ্টিপাতের পরিমাণ ১৩৩ মিলিমিটার (৫ ইঞ্চি)। এতে ভূমিধসে ১৩৫টি বাড়ি চাপা পড়েছে এবং ৩০ জন এখনো নিখোঁজ রয়েছে। উদ্ধারকারী বাহিনী নিখোঁজ ব্যক্তিদের সন্ধান চালাচ্ছে।

আন্তর্জাতিক মিডিয়ার দাবি, রাতভর প্রবল বৃষ্টিপাতে সান সালভাদর আগ্নেয়গিরির মাটি ধসে সেটি নেজাপা এলাকার লস অ্যাঞ্জেলিটোস গ্রামে আঘাত হানে।

উল্লেখ্য, লস অ্যাঞ্জেলিটোসে আনুমানিক চার কিলোমিটার এলাকা জুড়ে ভূমিধস হয়েছে বলে জানিয়েছে এল সালভাদরের জননিরাপত্তা সংস্থা।


এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট