|
প্রকাশিত: ১২:০৫ পূর্বাহ্ণ, অক্টোবর ১৩, ২০২০
সিলেট মহানগর পুলিশের বন্দরবাজার ফাঁড়িতে পুলিশি নির্যাতনে নিহত রায়হানের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিএনপি সিলেট জেলা আহবায়ক কমিটির সিনিয়র সদস্য আব্দুল কাইয়ুম চৌধুরী, এডভোকেট আশিক উদ্দিন, আব্দুল মান্নান, এডভোকেট এমরান আহমদ চৌধুরী, নাজীম উদ্দিন লস্কর, আহমেদুর রহমান চৌধুরী (মিলু মিয়া), ইশতিয়াক আহমদ সিদ্দিকী, এডভোকেট হাসান আহমদ পাটয়ারী, মাহবুবুল হক চৌধুরী ভিপি।
নেতৃবৃন্দ এক বিবৃতিতে বলেন, পুলিশ ফাঁড়িতে নির্যাতন করে রায়হানকে মেরে ফেলার অভিযোগের অনেকটাই পরিষ্কার হয়ে উঠেছে। পুলিশ বলছিল, গণপিটুনিতে রায়হানের মৃত্যু হয়েছে। কিন্তু যে জায়গার কথা পুলিশ বলছে, সেখানকার সিসিটিভি ফুটেজ এবং স্থানীয়দের কথায় এমন ঘটনার সত্যতা পাওয়া যায়নি। আমরা তার পায়ে একটি ছুরিকাঘাতের চিহ্ন দেখেছি, হাতের কয়েকটি নখ উল্টানো ছিল। তাকে পুলিশই নির্যাতন করে মেরে ফেলেছে। আমরা সিলেট জেলা বিএনপির পক্ষ থেকে এর বিচার দাবি করছি।
একজন নিরিহ মানুষকে পুলিশ কাষ্টরিতে হত্যা করা আইনের চরম লঙ্ঘন। নেতৃবৃন্দ আরো বলেন পুলিশ জনগণের বন্ধু হিসেবে কাজ করে কিন্তু পুলিশের সুনাম নষ্টকারী যে সকল সদস্য রায়হানের মত নিরিহ মানুষকে হত্যা করেছে তা তদন্ত করে হত্যার সাথে জড়িত পুলিশ সদস্যকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।
সেই সাথে নিহত রায়হানের রুহের মাগফেরাত কামনা করছি এবং পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D