১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩৭ পূর্বাহ্ণ, অক্টোবর ১১, ২০২০
দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের আহবায়ক মিজানুর রহমান মিজান বলেন, বাংলাদেশে ধর্ষণ মহামারী হয়ে দেখা দিয়েছে। এমন কোনও দিন নেই যেদিন ধর্ষণের ঘটনা ঘটছে না। ধর্ষণ ঘৃণ্য অপরাধ। এর শাস্তি মৃত্যুদণ্ড। অথচ আমাদের দেশে এই ঘৃণ্য অপরাধটাই সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এর বিরুদ্ধে প্রতিবাদ নেই, প্রতিরোধ নেই, নেই আইন কার্যকর করার কোনও বিশেষ ব্যবস্থা। সবচেয়ে উদ্বেগের বিষয় হচ্ছে, এই ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে, অবক্ষয়ের বিরুদ্ধে, সামাজিক অনাচারের বিরুদ্ধে যাদের রুখে দাঁড়ানোর কথা, প্রতিবাদ করার কথা, ক্ষমতাসীন দলের সেই নেতাকর্মীরাই এই ধর্ষণের সাথে জড়িত। তিনি ছাত্রদলের নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ হয়ে ধর্ষণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান।
তিনি ৯ অক্টোবর শুক্রবার রাতে জালালপুর ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
জালালপুর ইউনিয়ন ছাত্রদল নেতা মোঃ ফয়েজ আহমদের সভাপতিত্বে ও রিয়াজুল করিম নয়নের পরিচালনায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবু বকর সিদ্দিক, যুগ্ম আহবায়ক সজিব আহমদ, জুবের আহমদ, সদস্য আব্দুল লতিফ তাহমিদ। অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য মোফাজুল হোসেন পিরু, বিএনপি নেতা মুক্তার আহমদ মেম্বার, আজাদ মিয়া, গিয়াস উদ্দিন, জেলা যুবনেতা সাহেদ আহমদ, জেলা ছাত্রদলের সহ সভাপতি জহুরুল ইসলাম রাসেল, জেলা যুবদল নেতা জুবের আহমদ, শাহজাহান মিয়া, রাসেল আহমদ। উপস্থিত ছিলেন এমসি কলেজ ছাত্রদলের সদস্য জালাল আহমদ, যুবদল ও ছাত্রদল নেতা আমিনুল ইসলাম, আবুল হাসান রাসেল, নুরুল হোসেন সুজন, রুহুল আমীন, রুনু মিয়া, সুজন আহমদ, আবিদ নুর, মিজানুর রহমান চৌধুরী, নাঈম আহমদ, জয়নাল আবেদিন, সানুর আহমদ, জুনেদ আহমদ, বাসির হোসেন, জুনেদ মিয়া, জুয়েল, জুবেল, শানুর, ফয়ছল, মিনহাজ, জাবেদ, আনিছ, নাহিদ, নাছির, কাওছার, ওলিউর রহমান প্রমুখ সহ জালালপুর ইউনিয়ন ছাত্রদল নেতৃবৃন্দ। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন খালেদ আহমদ। পরে সংবর্ধিত অতিথিবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জালালপুর ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ।


EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D