সিলেটে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় ১৩ হাজার

প্রকাশিত: ৬:০২ অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০২০

সিলেটে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় ১৩ হাজার

সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় নতুন করে ৭৩ জনের দেহে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগের চার জেলায় শনাক্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৯১৮ জনে। একই সময়ে করোনা থেকে মুক্তি পেয়েছেন ৫৮; এ পর্যন্ত সুস্থ হওয়া রোগীদের সংখ্যা ১১ হাজার ১০৬ জন। তবে এ সময়ে কোন মৃত্যু নেই।

স্বাস্থ্য বিভাগ, সিলেট-এর বুলেটিন অনুযায়ী, শুক্রবার (৯ অক্টোবর) সকাল পর্যন্ত সিলেট বিভাগে আক্রান্তের সংখ্যা ১২ হাজার ৯১৮ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৭ হাজার ৫৯ জন, সুনামগঞ্জে ২ হাজার ৩৬৪ জন, হবিগঞ্জে ১ হাজার ৭৬৬ জন ও মৌলভীবাজারের ১ হাজার ৭২৯ জন রয়েছেন।

করোনায় এ পর্যন্ত মারা গেছেন ২২১ জন। মৃতদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ১৬০ জন, সুনামগঞ্জে ২৫ জন, হবিগঞ্জে ১৫ জন এবং মৌলভীবাজার জেলায় ২১ জন রয়েছেন।

সিলেট বিভাগে ১১ হাজার ১০৬ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলার ৫ হাজার ৭৯৬ জন, সুনামগঞ্জের ২ হাজার ২৬৩ জন, হবিগঞ্জের ১ হাজার ৪৪২ জন ও মৌলভীবাজার জেলার ১ হাজার ৬০৫ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে ৫৮ জনকে সুস্থ ঘোষণা করা হয়েছে।

স্বাস্থ্য বিভাগ সিলেট বিভাগীয় কার্যালয়ের বুলেটিন থেকে আরও জানা যায়, চার জেলায় বর্তমানে হাসপাতালে করোনা পজিটিভ নিয়ে চিকিৎসাধীন আছেন ৫৪ জন। এর মধ্যে সিলেটে ৪৮ জন, সুনামগঞ্জে ২ জন, হবিগঞ্জে ৩ জন এবং মৌলভীবাজারে ১ জন চিকিৎসাধীন আছেন।


এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট