১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫৯ পূর্বাহ্ণ, অক্টোবর ৭, ২০২০
আগামী ২২, ২৩ ও ২৪ অক্টোবর অনুষ্ঠিতব্য হযরত শাহপরাণ (রহ.) এর ওরসও অনুষ্ঠিত হচ্ছে না। করোনা ভাইরাস সংক্রমণ ঝুঁকি রোধে এ বছরের ওরসের সব ধরনের আনুষ্ঠানিকতা স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তির মাধ্যমে মাজারের খাদেম মো. ফিরোজ মিয়া জানিয়েছেন- ‘প্রতিবছরের ন্যায় আগামী ৪,৫ ও ৬ রবিউল আউয়াল ১৪৪২ হিজরী মোতাবেক (২২,২৩ ও ২৪ অক্টোবর) তিনদিন ব্যাপি ওরস হওয়ার কথা ছিল। সরকারের স্বাস্থ্যবিধি মেনে এ বছর ওরস মোবারক হচ্ছে না।’
হাজার হাজার ভক্তদের ওরস মোবারকে শরিক হতে না পারায় মাজার পরিচালনা কমিটির পক্ষ থেকে আন্তরিক দুঃখ প্রকাশ করা হয়। মহামারি চলে গেলে আগামীতে যথানিয়মে ওরস মোবারক অুষ্ঠিত হবে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
এর আগে মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে খাদিম মো. ফিরোজ মিয়ার সভাপতিত্বে ও খাদিম গাজী ফরিদ মিয়ার পরিচালনায় মাজার কমিটির অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় উপস্থিত ছিলেন খাদিম জামাল আহমদ, সাদিক মিয়া, কাবুল মিয়া, মো. আহাদ মিয়া, মো. রনজু মিয়া, মো. জিহান আহমদ, মো. জাহিন আহমদ, মো. আহমদ প্রমুখ।
উল্লেখ্য, করোনা পরিস্থিতির কারণে এ বছর হযরত শাহজালাল (রহ.) এর ওরসও হয়নি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D