১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০২ পূর্বাহ্ণ, অক্টোবর ৬, ২০২০
সিলেট জেলা ছাত্রদলের সহ-সভাপতি মাসরুর রাসেলকে গ্রেফতার করেছে শাহপরাণ (রহ.) থানাপুলিশ। সোমবার রাত ৯টার দিকে উপশহরস্থ হোটেল রোজভিউ’র সামনে থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন শাহপরাণ (রহ.) থানার অফিসার ইনচার্জ আবদুল কাইয়ূম চৌধুরী । মাসরুর রাসেল বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা একটি মামলায় পরোয়ানাভুক্ত আসামী বলে জানান ওসি।
মিফতাহ সিদ্দিকীর নিন্দা : সিলেট জেলা ছাত্রদল নেতা মাসরুর রাসেলকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী।
তিনি এই গ্রেফতারের তীব্র নিন্দা জানান। একই সাথে ছাত্রদল নেতা সিলেট জেলা ছাত্রদলের সহ-সভাপতি মাসরুর রাসেল’সহ কারান্তরীণ সকল কারাবন্দীদের নিঃশর্ত মুক্তির দাবী জানান।
এছাড়াও অবিলম্বে ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলার ফরমায়েসী রায়ে কারান্তরীণ বেগম খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি এবং তারেক রহমানের বিরুদ্ধে দেয়া ফরমায়েসী সাজা ও সকল মিথ্যা মামলা প্রত্যাহারেরও দাবী জানান তিনি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D