৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১৮ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০২০
দেশে করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ৩৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ৫ হাজার ৩০৫ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৯৬ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৬৬ হাজার ৩৮৩ জন।
শুক্রবার (২ অক্টোবর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ১৭৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৩৯৬ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৬৬ হাজার ৩৮৩ জন। গত ২৪ ঘণ্টায় ৩৩ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ৫ হাজার ৩০৫ জনের মৃত্যু হয়েছে।
এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ১ হাজার ৫৪৯ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ২ লাখ ৭৮ হাজার ৬২৭ জন।
এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ৩ কোটি ৪৫ লাখ ১৭ হাজার ৪৪৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১০ লাখ ২৮ হাজার ১৯৬ জন। বিপরীতে সেরে উঠেছেন ২ কোটি ৫৬ লাখ ৮৮ হাজার ৭৭২ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৫ হাজার ৩০৫ জনের। মোট আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৬৬ হাজার ৩৮৩ জন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D