|
প্রকাশিত: ১২:০৫ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২০
সুনামগঞ্জের তাহিরপুরে বঙ্গবন্ধু ছাত্র পরিষদ’র ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় বঙ্গবন্ধু ছাত্র পরিষদ তাহিরপুর উপজেলা শাখার উদ্যোগে, পরিষদের কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বঙ্গবন্ধু ছাত্র পরিষদ তাহিরপুর উপজেলা শাখার সভাপতি আযহারুল ইসলাম সোহাগের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাসেল হায়দার শিকদারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি রাহাতুল ইসলাম রাতুল, সহ সভাপতি জয়নাল আবেদীন দুর্জয়, জুনায়েদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক শাহিন আলম।
এসময় আরও উপস্থিত ছিলেন- বাদাঘাট ইউনিয়ন শ্রমিক লীগ নেতা জাহাঙ্গীর আলমসহ ছাত্রলীগের স্থানীয় নেতৃবৃন্দ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D