|
প্রকাশিত: ১২:৩১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২০
সিলেট বিভাগে নতুন করে আরও ৩৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সিলেটের দুই ল্যাবে তাদের করোনা শনাক্ত হয়েছে।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, মঙ্গলবার ওসমানীর ল্যাবে শনাক্ত ৮ জনের মধ্যে সিলেটের চারজন, মৌলভীবাজারের দুজন, সুনামগঞ্জের একজন আর হবিগঞ্জের একজন রয়েছেন।
আর সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জি এম নুরুন্নবি আজাদ জুয়েল জানান, মঙ্গলবার শাবির ল্যাবে ১৮৪ জনের নমুনা পরীক্ষায় ২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তদের মধ্যে সুনামগঞ্জের ৪ জন, হবিগঞ্জের ৬ জন, মৌলভীবাজারের ৯ জন ও সিলেট জেলার ৯ জন রয়েছেন।
এ নিয়ে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৬৫৭ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ১০ হাজার ৪০৩ জন আর করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২১৮ জন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D