|
প্রকাশিত: ১০:১০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২০
সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূ ধর্ষণের ঘটনায় এজাহারভুক্ত আসামী তারেককে সুনামগঞ্জের দিরাই থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। মঙ্গলবার সন্ধ্যায় আত্মগোপনে থাকা অবস্থায় র্যাব-৯ এর একটি দল তাকে গ্রেপ্তার করে।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন সিলেট ভয়েসের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন।
এ নিয়ে মামলার এজাহারভুক্ত ৬ আসামিই আইনশৃঙ্খলা বাহিনীর হাতে। এছাড়া মামলায় এ পর্যন্ত ৮ জন গ্রেপ্তার হয়েছেন। এজাহারভুক্ত ৬ জন ছাড়া আটক বাকি দুজনকেও এই মামলায় আসামি দেখানো হয়েছে।
গ্রেপ্তার আসামিরা হলো- সাইফুর রহমান, মাহমুদুর রহমান রনি, অর্জুন লস্কর, রবিউল হাসান, মাহফুজুর রহমান মাসুম, রাজন, আইনুদ্দিন ও সর্বশেষ তারেক।
এর মধ্যে সাইফুর রহমান, মাহমুদুর রহমান রনি, অর্জুন লস্কর, রবিউল হাসান, রাজন ও আইনুদ্দিনকে ৫ দিনের রিমান্ডে দিয়েছেন আদালত।
সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে আলোচিত গৃহবধূ ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার মাহবুবুর রহমান রনি, রাজন ও আইনুদ্দিনকে ৫ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
মঙ্গলবার বেলা ১২ টায় মাহমুদুর রহমান রনি, রাজন ও আইনুদ্দিনকে সিলেট মহানগর হাকিম সাইফুর রহমান এর আদালতে তোলার পর পুলিশ তাদের ৭ দিনের রিমান্ড চাইলে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগের দিন একই আদালত সাইফুর রহমান, অর্জুন লস্কর ও রবিউল হাসানকে পাঁচ দিনের রিমান্ডে পাঠান। তবে সোমবার রাতে পুলিশ ও ডিবির যৌথ অভিযানে জৈন্তাপুর থেকে আটক মাহফুজুর রহমান মাসুমকে এখনও আদালতে হাজির করা হয়নি। আগামীকাল তাকে আদালতে তোলার কথা রয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D