|
প্রকাশিত: ১০:১৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২০
সিলেট সদরে কারাবন্দি দু’ বিএনপি নেতার পরিবারের কাছে শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন যুক্তরাষ্ট্রের মিশিগান স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল কাশেম মোর্শেদ।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকালীন মিথ্যা মামলায় গ্রেফতারকৃত কারাবন্দী বিএনপি নেতা নিজাম উদ্দিন ও সুজাত আহমদের পরিবারের সদস্যদের খোঁজ-খবর নিতে তাদের সোনাতলা ও লামারগাঁও এর বাড়িতে যান সিলেট জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক নিজাম উদ্দিন জায়গীরদার। এ সময় তার সাথে ছিলেন সিলেট জেলা বিএনপির সাবেক সহ-যুব বিষয়ক সম্পাদক আব্দুল মালেক ও সিলেট জেলা যুবদল নেতা সাহেদ আহমদ। নেতৃবৃন্দ কারাবন্দী নেতাদের পরিবারের সদস্যদের সাথে কথা বলেন ও মামলার খোঁজ-খবর নেন।
পরে নেতৃবৃন্দ যুক্তরাষ্ট্রের মিশিগান স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল কাশেম মোর্শেদের পক্ষ থেকে দেয়া শুভেচ্ছা উপহার পরিবারের সদস্যদের হাতে প্রদান করেন।
উল্লেখ্য, করোনা মহামারী শুরু থেকে যুক্তরাষ্ট্রের মিশিগান স্বেচ্ছাসেবক দলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক আবুল কাশেম মোর্শেদ দলীয় নেতাকর্মী সহ অসহায় হত দরিদ্র কর্মহীন মানুষকে সাহায্য-সহযোগিতা করে আসছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D