|
প্রকাশিত: ৯:২৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০২০
সিলেট নগরীর উত্তর পীরমহল্লা এলাকার একটি গ্রোসারী দোকানের পরিত্যক্ত টেবিলের ড্রয়ার থেকে তিন ফুট দৈর্ঘ্যের অজগরের বাচ্চা উদ্ধার করা হয়েছে।
জানা যায়, শনিবার রাতে বাজারের জাবেদ স্টোরের ড্রয়ারে সাপটি দেখতে পায় মোহাম্মদ রজব আলি মিয়া। পরে বাজারের আলেছ, পিন্টু, মনির ও লাভলু সাপটি একটি বস্তায় ভরে পাহাড়িকা সমাজ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ইমন চৌধুরীকে জানায়। ইমন চৌধুরী বাপা সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম’এর সাথে যোগাযোগ করেন।
রবিবার বেলা ৩টায় বন বিভাগের কর্মকর্তাদের সাথে নিয়ে কিম সাপটি গ্রহণ করেন। বন কর্মকর্তা বজলুর রশিদ বলেন, দোকানের পাশেই মালনীছড়া। এই ছড়া থেকে সাম্প্রতিক সময়ে আরো কয়েকটি অজগরের বাচ্ছা উদ্ধার হয়েছে।
আব্দুল করিম কিম বলেন, এক সময় সাপ দেখলেই মানুষ পিটিয়ে মেরে ফেলতো। এখন মানুষের মধ্যে এই সচেতনতা তৈরি হয়েছে যে, সব সাপ বিষাক্ত নয়। আর সাপ লোকালয়ে দেখলেই হত্যা করতে হয় না। উদ্ধার করে তা বনে অবমুক্ত করতে হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D