|
প্রকাশিত: ১০:২০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০২০
সিলেটের এমসি কলেজ ক্যাম্পাস থেকে তুলে নিয়ে তরুণীকে গণধর্ষন করার অন্যতম আসামী মাহবুর রহমান রনি ও রবিউল ইসলামকে আটক করেছে র্যাব-পুলিশ।
রবিবার রাত সাড়ে ৮টার দিকে হবিগঞ্জ শহরের কোরেশনগর থেকে রনিকে ও নবীগঞ্জ থেকে রবিউলকে আটককরে পুলিশ।
হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ আনোয়ার হোসেন রবিউলকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, গ্রেফতারকৃত রনি আদালতে আত্মসমর্পনের জন্য রাতে শহরের এক আইনজীবির সাথে দেখা করতে আসে। দেখা করার আগেই রনিকে র্যাব-৯ এর একটি টিম তাকে গ্র্রেফতার করে নিয়ে যায়।
এদিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম নবীগঞ্জে অভিযান চালিয়ে রবিউলকে আটক করে।
অতিরিক্ত পুলিশ আনোয়ার হোসেন আরো জানান, আটক রবিউলকে রাতেই সিলেটের পুলিশের নিকট হস্তান্তর করা হবে। তাকে বর্তমানে পুলিশ সুপারের কার্যালয়ে রাখা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D