স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তি : নতুন করোনা শনাক্ত ২৫৮২, মৃত্যু ৩৫

প্রকাশিত: ৩:১৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২০

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তি : নতুন করোনা শনাক্ত ২৫৮২, মৃত্যু ৩৫

দেশে করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ৪ হাজার ৩৫১ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫৮২ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ১৭ হাজার ৫২৮ জন।

বুধবার (১ সেপ্টেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ২০৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ২ হাজার ৫৮২ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ১৭ হাজার ৫২৮ জন। গত ২৪ ঘণ্টায় ৩৫ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ৪ হাজার ৩৫১ জনের মৃত্যু হয়েছে।

এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ২ হাজার ৮৩৯ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ২ লাখ ১১ হাজার ১৬ জন।

এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ২ কোটি ৫৯ লাখ ২৫ হাজার ৪৯৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৮ লাখ ৬১ হাজার ৬৬৭ জন। বিপরীতে সেরে উঠেছেন ১ কোটি ৮২ লাখ ৯ হাজার ৭৪৪ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ হাজার ৩৫১ জনের। মোট আক্রান্ত হয়েছেন ৩ লাখ ১৭ হাজার ৫২৮ জন।


সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট