সিলেট সিটিতে ‘জায়গা পেতে’ আ,লীগ-বিএনপি এক ব্যানারে

প্রকাশিত: ৭:২০ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০২০

সিলেট সিটিতে ‘জায়গা পেতে’ আ,লীগ-বিএনপি এক ব্যানারে

সিলেট শহরতলীর টুকেরগাঁও, গৌরিপুর ও নোয়াগাঁও-হিন্দু পাড়াকে সিলেট সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ( ২৮ আগস্ট ) বাদ জুম্মা টুকেরবাজারস্থ সুনামগঞ্জ রোডে দাবী বাস্তবায়ন পরিষদ আয়োজিত হাজারো জনতার অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্টিত হয়।

এলাকার প্রবীণ মুরব্বী ও দাবী বাস্তবায়ন পরিষদের আহবায়ক আবু ঈসা মিয়ার সভাপতিত্বে মানববন্ধনে একাত্ততা ঘোষণা করে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদপক আসাদ উদ্দিন আহমদ।

মানববন্ধনে বক্তব্য রাখেন সিলেট বিভাগ গণদাবী পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক মো.শফিকুর রহমান, প্রবীণ মুরব্বী জালাল উদ্দিন, দাবী বাস্তবায়ন পরিষদের আহবায়ক সদস্য সচিব এডভোকেট ফারুক আহমদ, মাষ্টার আব্দুস শুকুর, সদর উপজেলা বিএনপির আহবায়ক একে এম তারেক কালাম, মাওলানা উসমান গনি, হাফিজ মাওলানা জসিম উদ্দিন, বিশিষ্ট মুরব্বী নজির হোসেন, ১নং ওয়ার্ড সদস্য গিয়াস উদ্দিন, ২নং ওয়ার্ড সদস্য মো. এনামুল হোসেন, ৩নং ওয়ার্ড সদস্য মো. আব্দুল মালেক, মাষ্টার আব্দুল করিম, কাজী জুনেদ আহমদ, টুকেরবাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক নেওয়াজ উদ্দিন, সিলেট উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি ডা. এ এ এম শিহাব উদ্দিন, মোতাওয়াল্লী মো. আলী আহমদ, শাহাব উদ্দিন, জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, মহানগর আওয়ামী লীগ নেতা শাব্বির খান, রেজাউর রহমান মোস্তাক, যুবনেতা আব্দুস সালাম, তাঁতী লীগের যুগ্ম আহবায়ক আব্দুল মতিন খান, যুবনেতা আবু জর মো. গৌস, নূরুল হক, আলী হোসেন, মহিউদ্দিন, থানা আওয়ামী লীগের সহ সভাপতি আবু বকর পারভেজ, দেলোয়ার হোসেন, ইমাম উদ্দিন, মুরব্বী মনির উদ্দিন, রায়হান উদ্দিন, আব্দুল হক, বদরুল ইসলাম, মদন মোহন কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিফতাহুল হুসেন লিমন, মো. আজমল, শাহ আলম, জুবের, দিলোয়ার, সত্তার, শাহিন, কাজী আহমদ শিবলী, আদিল হোসেন, কয়েস, আজাদ, মাছুম আহমদ, শিতল চন্দ, ছানা চন্দ, রুমান, আব্দুর রহিম, ফজল আহমদ রানা, সাদিক প্রমূখ।

অনুষ্ঠান পরিচালনা করেন শাবিপ্রবির স্কুল এন্ড কলেজ বিভাগের প্রভাষক মাছুম আহমদ।

উল্লেখ্য ১,২,৩ নং ওয়ার্ড ও ৫নং ওয়ার্ডের খুরুমখলা গ্রামকে নিয়ে সিটি কর্পোরেশনের একটি ওয়ার্ড গঠনের ও দাবি তুলা হয়।


সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট