৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০১ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০২০
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে চার হাজার ১৭৪ জনের। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন দুই হাজার ২১১ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে তিন লাখ ছয় হাজার ৭৯৪ জনে।
শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ৩৭৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৯৬ হাজার ৮৩৬ জন। মারা যাওয়া ৪৭ জনের মধ্যে ৩২ জন পুরুষ ও ১৫ জন নারী। এর মধ্যে হাসপাতালে মারা গেছেন ৪৪ জন, বাড়িতে ৩ জন।
বিভিন্ন বিভাগে যারা মারা গেছেন তাদের মধ্যে ঢাকায় ২৯ জন, চট্টগ্রামে ৩ জন, রাজশাহীতে ২ জন, খুলনায় ৭ জন, বরিশালে ১, সিলেটে ১ জন, রংপুরে ৪ জন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্তের হার ১৬ দশমিক শূন্য ৯ শতাংশ। এখন পর্যন্ত শনাক্তের হার ২০ দশমিক ২৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৪ দশমিক ১৬ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৩৬ শতাংশ।
বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, নিহতদের মধ্যে ২১ থেকে ৩০ বছরের ৪ জন, ৩১ থেকে ৪০ বছরের ১ জন, ৪১ থেকে ৫০ বয়সের মধ্যে ৫ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১১ জন, ৬০ বছরের ওপরে ২৬ জন রয়েছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D